নারায়ণগঞ্জে ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৩, ১৬:৩১আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৬:৩১

নারায়ণগঞ্জ শহরে অভিযানে চাালিয়ে ৫০০ অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার (০৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ২ নম্বর রেলগেট এলাকায় থেকে বালুরমাঠ এলাকা পর্যন্ত অভিযান চালানো হয়।

বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভশনাল এস্টেট অফিসার মো. সফি উল্লাহ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই স্থানে এর আগেও কয়েকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ আবারও অভিযান চালানো হলো। অভিযানে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদের বিষয়ে রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘এখানে ডাবল লাইন প্রকল্পের মালামাল আসবে। এ কারণে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। রেল লাইনের দুই পাশে যত স্থাপনা রয়েছে সকল স্থাপনাই অবৈধ।’

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রেলওয়ের উচ্ছেদ অভিযানে আমরা ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।’

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম