ছোট ভাইয়ের জানাজায় এসে বড় ভাইয়ের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৩, ০০:০১আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০১

মুন্সীগঞ্জ থেকে গাজীপুরের শ্রীপুরে ছোট ভাই জালাল উদ্দিনের (৬৫) জানাজা পড়তে এসে মারা গেছেন বড় ভাই জামাল শেখ (৭০)। এমন মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারসহ স্থানীয়দের মাঝে। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বেলা ১১টায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

ছোট ভাই জালাল উদ্দিন মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা গ্রামের সুলতান শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাওনা চৌরাস্তা কিতাব আলী প্লাজার দোতলায় দোকান ভাড়া নিয়ে ইলেকট্রনিকস ব্যবসা করতেন। ছোট ভাইকে দেখতে এসে মৃত্যুবরণ করা জামাল শেখ (৭০) পুরান ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন।

মৃতদের স্বজন শওকত আলী জানান, জালাল উদ্দিন বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাসায় (মাওনা চৌরাস্তায়) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাতেই ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে লৌহজং থেকে মাওনা চৌরাস্তায় আসেন বড় ভাই জামাল শেখ। তিনি রাতে ঢাকায় অবস্থান করে সকাল সাড়ে ১০টায় ছোট ভাইয়ের লাশ দেখতে শ্রীপুরের মাওনা চৌরাস্তার বাসায় যান। ছোট ভাইয়ের লাশ দেখার কিছুক্ষণ পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক জামাল শেখকে স্থানীয় আল হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জামাল শেখ।

শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আলী আজগর সাংবাদিকদের জানিয়েছেন, ছোট ভাইয়ের জানাজায় এসে বড় ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। জামাল শেখের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম