পদ্মা সেতুতে ট্রেন চলবে জুনে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৩, ১৭:৫৫আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৭:৫৫

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলতি বছরের জুনে রেল চলাচল শুরু হবে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজটি এখন বড় চ্যালেঞ্জ।’

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় পদ্মা সেতুতে রেললাইন স্থাপন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এ কথা বলেন।

নূরুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে রেললাইন স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বর্তমানে কাজের সার্বিক অগ্রগতি ৭৩ শতাংশ।’

মন্ত্রী বলেন, ‘কাজ দিনরাত চলমান আছে। যেহেতু এখন শীতকাল- এটা কাজের মৌসুম, কাজের ধারাবাহিকতায় অগ্রগতি সন্তোষজনক। ঢাকা-মাওয়া, মাওয়া-ভাঙ্গা ও ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত এই লাইন সংযুক্ত হচ্ছে। পুরো কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মানুষ পদ্মা সেতুর মতো পদ্মা রেল সংযোগের সুফল ভোগ করতে পারবে।’

এ সময় পদ্মা সেতু প্রকল্পের রেললাইন স্থাপনের কাজে নিয়োজিত প্রকৌশলীরা মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম