‘ট্রেনের টিকিটে কালোবাজারি হয়নি, ঈদে প্রথমবার স্বস্তিতে বাড়ি গেছেন যাত্রীরা’

মেহেরপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৪, ২৩:১৩আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ২৩:১৩

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘এবারই প্রথম ঈদযাত্রায় ট্রেনে স্বস্তিতে বাড়ি যেতে পেরেছেন যাত্রীরা। ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য আমরা রিটার্ন টিকিট দিয়েছি। যে ব্যবস্থায় তারা ঈদ করতে স্বাচ্ছন্দ্যে বাড়িতে গেছেন, ঠিক একই অবস্থায় তারা বাড়ি থেকে কর্মস্থলে ফিরবেন। এবার ট্রেনের টিকিটে কালোবাজারি হয়নি। কালোবাজারি সিন্ডিকেটের অনেকে ধরা পড়েছে। এটা যখন শুরু হয়েছে, শেষও হবে।’

শুক্রবার (১২ এপ্রিল) বিকালে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে তিনি ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। 

মেহেরপুরে রেললাইন নির্মাণে ধীরগতি প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, ‘মুজিবনগর রেললাইন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়া প্রকল্প। এটির কাজ চলমান রয়েছে। ইনশাআল্লাহ যত দ্রত সম্ভব বাস্তবায়ন করা হবে। একটি প্রকল্প বাস্তবায়নে অনেকগুলো প্রক্রিয়া আছে। কোনও প্রকল্প গ্রহণের সময় ফিজিবিলিটি পরীক্ষা করা হয়। ফিজিবিলিটি রিপোর্ট পজিটিভ হলে সেটি প্রকল্প স্টেটমেন্ট ও ডিজাইন করা হয়। এসব প্রক্রিয়া শেষ হলে সেটি প্রকল্প আকারে একনেকে তোলা হয়। একনেকে পাস হলে ইআরডিতে যাবে। তারাই প্রকল্পের অর্থের জোগানের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে। মুজিবনগর রেললাইন প্রকল্প এখনও সেই পর্যায়ে যায়নি। এসব প্রক্রিয়ার জন্য যতটুকু সময় লাগবে এবং যত দ্রুত সম্ভব চেষ্টা করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. এএসএম নাজমুল হক সাগর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা।

/এএম/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের