দুই ছেলেকে দেখতে এসে অগ্নিদগ্ধ হয়ে মায়ের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৩, ০০:০১আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০০:০১

গাজীপুরে দুই ছেলেকে দেখতে এসে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন মা কদরজান বেগম (৬৫)। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার গুমগাঁও গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী। 

বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের মারিয়ালি কলাবাগান এলাকার মমতাজ বেগমের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, ‘কদরজানের দুই ছেলে কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ময়মনসিংহের ফুলপুরের বাড়ি থেকে তিন দিন আগে কদরজান ছেলেদের দেখতে আসেন। মায়ের রান্না করার কষ্টের কথা চিন্তা করে নষ্ট গ্যাস সিলিন্ডার দোকান নিয়ে মেরামত করে বাসায় নিয়ে আসেন ছেলেরা। সকাল ৮টার দিকে ছেলেরা কাজে বের হন। সকাল সাড়ে ১০টার দিকে রান্না করার জন্য যান কদরজান। এ সময় গ্যাস সিলিন্ডার চালু করলে বিস্ফোরণ ঘটে অগ্নিদগ্ধ হন।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘সকালে রান্না করতে যান কদরজান। গ্যাস সিলিন্ডারের লাইন চালু করা মাত্রই লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে কদরজানকে অগ্নিদগ্ধ অবস্থায় মৃত দেখতে যান। আগুনে ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’

ওসি জিয়াউল ইসলাম বলেন, ‘সুরতহাল প্রতিবেদন করে কোনও অভিযোগ না থাকায় লাশ ছেলেদের বুঝিয়ে দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী