ট্রেনের ধাক্কায় ৩ জনের পর চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৩, ২১:৩৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২১:৩৩

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় তিন জনের পর চিকিৎসাধীন অবস্থায় আহত আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মা-ছেলেসহ মোট পাঁচ জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দি‌কে শিশু তাওহী‌দ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এর আগে বুধবার রাত ৩টার দি‌কে পিয়ারা বেগম (৩৫) না‌মের এক নারীর ওই হাসপাতালে মৃত্যু হয়।

তাওহীদ (‌দেড় বছর) উপজেলার ফলদা ইউনিয়‌নের মমিনপুর গ্রামের লাল মিয়ার ছেলে এবং পিয়ারা বেগম একই ইউনিয়নের আগতেরিল্ল‌্যা গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী। 

ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ঢাকায় চি‌কিৎসাধীন অবস্থায় এক নারী ও শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। এ নিয়ে একই ঘটনায় মোট পাঁচ জনের মৃত্যু হলো।

প্রসঙ্গত, বুধবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার ঢেপাকান্দি এলাকার অরক্ষিত রেলক্রসিংয়ে পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী শিশু তাওহীদের মাসহ তিন জন মারা যান। এ ছাড়াও শিশু তাওহীদসহ পাঁচ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে শিশু তাওহীদসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশু তাওহীদের মাথায় গুরুতর জখম ছিল।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী