গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থাকা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি হাবিবুর রহমানের (৬২) মৃত্যু হয়েছে। তিনি শেরপুরের শ্রীবর্দী উপজেলার উত্তর সাত কাঁকরা গ্রামের আকিম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে তিনি হাসপাতালে মারা যান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শেরপুর জেলার শ্রীবর্দী থানার দ্রুত বিচার আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসাবে হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে এ কারাগার ছিলেন। দুপুরে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরও জানান, কারা হাসপাতালের চিকিৎসকের পরামর্শে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৫টায় তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।









