মামলার হাজিরা দিয়ে ফেরার পথে গাড়ি থেকে নামিয়ে ৩ জনকে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৩, ১৮:১৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৮:১৩

ফরিদপুরের আদালতে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাস থেকে নামিয়ে তিন জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলার মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহতরা হলেন- উপজেলার গুনবহা ইউনিয়নের আব্দুল বারিক শেখের ছেলে সবুজ শেখ (৩০), সিরাজ শেখের ছেলে আলামিন শেখ (৩০) ও পাঁচু শেখের ছেলে ইলিয়াস শেখ (৩২)।

আহতদের মধ্যে সবুজ শেখ ও আলামিন শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের সঙ্গে আহতদের দীর্ঘদিনের মারামারির ঘটনা নিয়ে মামলা চলছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে একটি মামলার হাজিরা দিয়ে মাইক্রোবাসযোগে গুনবহা এলাকার বাড়ি ফিরছিলেন আহতরা। ওই গাড়িতে সবুজ শেখ, আলামিন শেখ ও ইলিয়াস শেখও ছিলেন। তারা ফরিদপুর থেকে মাঝকান্দি হয়ে বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া ব্রিজে পৌঁছালে মাইক্রোবাসের সামনে মোটরসাইকেলের ব্যারিকেড দিয়ে বোয়ালমারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গুনবহা গ্রামের ফরিদের ছেলে রাহুল, আব্দুল মান্নানের ছেলে জাহিদ, সাত্তার শেখের ছেলে শাহিন, রহমদীর ছেলে নবীরুলের নেতৃত্বে ১০-১২ জনের ওপর রামদা-ছোরা দিয়ে হামলা চালায়।

স্থানীয়দের সহায়তায় আহতদেরকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সবুজ ও আলামিনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মাইক্রোবাসের যাত্রী বাচ্চু শেখ জানান, এর আগেও হামলাকারীরা আহতদেরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছিল। তারপর থেকে তাদের সঙ্গে মামলা চলছে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আন্না সুলতানা বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, হামলার ঘটনা শুনেছি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। লিখিত অভিযোগ এখনও কেউ দেয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী