‘পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র চালাচ্ছে’

মনিকগঞ্জ  প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৩, ০১:০৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০১:১১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য বিএনপি-জামায়াত ষড়যন্ত্র চালাচ্ছে। তারা শুধু ক্ষমতা চায়, এজন্য দেশে শুধু বিশৃঙ্খলা করে। তাদের শুধু ক্ষমতা দরকার। কারণ ক্ষমতায় আসলেই লুটপাট করা যায়।’

শনিবার (২৮ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয়ের মাঠে নব-নির্মিত ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমাদের মাঝে যদি ঐক্য না থাকে তাহলে তৃতীয় শক্তি রাজনীতির মাঠ দখল করে নিয়ে যাবে। কাজেই আমাদেরকে পরিচ্ছন্নভাবে রাজনীতি করতে হবে। আমরা দেখেছি বিএনপি-জামায়াত দেশের বাইরেও ষড়যন্ত্র চালাচ্ছে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য। তাতে দেশের জনগণের ক্ষতি হবে। আপনাদেরও ক্ষতি হবে। সে কারণে আপনারাও নির্বাচনে অংশগ্রহণ করেন। দেশের জনগণ যাদেরকে পছন্দ করে তাদেরকেই ভোট দিয়ে জয় লাভ করাবেন। এর বাইরে আর কোনও সুযোগ নাই।

বিরোধীদল বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আমরা রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু একে অপরের শত্রু নই। আমরা রাজনীতি করি দেশের উন্নয়নের জন্য। দেশের মানুষের জন্য। কাজেই নিজেদের মধ্যে শত্রুতা করলে রাজনীতির ক্ষতি হবে, দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাবে। উন্নয়ন ব্যাহত হবে। দেশের মানুষের ক্ষতি হবে। সে জন্য যারা রাজনীতি করে তাদের মধ্যে ঐক্য থাকা উচিত। ‘পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র চালাচ্ছে’

জাগীর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শামীম মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ,পৌর-মেয়র মো. রমজান আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জাগীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন প্রমুখ।

/এমএস/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে