শর্ট সার্কিট থেকে আগুন, দোকানে পুড়ে দর্জির মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪০

টাঙ্গাইলের বাসাইলে টেইলার্সে আগুন লেগে সৈয়দ মঞ্জুরুল ইসলাম (৬০) নামে এক দর্জির মৃত্যু হয়েছে। মঞ্জুরুল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা। 

রবিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে আইসড়া বাজারে আগুন লাগে। আগুনে চার দোকান পুড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দুইটার দিকে আইসড়া বাজারে মঞ্জুরুলের টেইলার্সে আগুন লাগে। আগুন আরও তিন দোকানে ছড়িয়ে পড়ে।

স্থানীয় ইউপি সদস্য বাবুল সরকার বলেন, ‘টেইলার্সের দোকান থেকে আগুনের সূত্রপাত। মঞ্জুরুল নিজের দোকানে ঘুমিয়ে ছিলেন। সেখান থেকে বের হতে না পারায় পুড়ে তার মৃত্যু হয়।’

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, ‘টেইলার্সের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করছি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে সেখানেই মারা গেছেন মঞ্জুরুল। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

চার দোকান পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের