৩ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি 

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৩

তিন দিনের সফরে বুধবার (১৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের হাওর উপজেলার মিঠামইনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কিশোরগঞ্জের তিন উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা সফর করবেন তিনি।

রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা নবীরুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে ঢাকার তেজগাঁও থেকে হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের মিঠামইনের নিজ বাড়ি কামালপুর গ্রামের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। দুপুর ২টা ৪৫ মিনিটে মিঠামইন পৌঁছাবেন। ২টা ৫০ মিনিটে মিঠামইন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। 

১৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ইটনায় স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি। সন্ধ্যা ৭টায় অষ্টগ্রামের বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। 

১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায় মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। বিকাল ৩টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে করে যাত্রা করবেন তিনি। 

কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক