পৌনে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরের ঝুট গোডাউনের আগুন

গাজীপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১২

গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে লাগা আগুন পৌনে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোনাবাড়ি থানার দেউলিয়াবাড়ি এলাকার ওই ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ‘দেউলিয়াবাড়ি এলাকার ওই ঝুট গোডাউনে সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি, কাশিমপুর ফায়ার সার্ভিসের একটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।’

/এএম/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম