রাজনীতির ঊর্ধ্বে থেকে আইনজীবীদের দায়িত্ব পালন করতে হবে: রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
০২ মার্চ ২০২৩, ১৯:২১আপডেট : ০২ মার্চ ২০২৩, ২০:৪৮

রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান।

আইন একটি মহৎ পেশা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘আইনি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন আইনজীবীদের আচরণে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। নিজেদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, তবে দায়িত্ব পালনকালে রাজনীতির ঊর্ধ্বে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।’

তিনি আশা করেন, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভাবমূর্তি উজ্জ্বল করতে আইনজীবীরা দল-মত নির্বিশেষে সবাই একসঙ্গে কাজ করবেন।

এর আগে রাষ্ট্রপতি কিশোরগঞ্জে নবনির্মিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। রাষ্ট্রপতি এসময় আদালত চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান কিশোরগঞ্জের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। জনগণ যেন দ্রুত ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে বিচারকদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। জনগণের দুর্ভোগ লাঘবে বিচারকরা কিশোরগঞ্জে একটি বিদ্যুৎ আদালত স্থাপনের দাবি জানান।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম