ঘর থেকে ইতালি প্রবাসীর স্ত্রীর মুখ বাঁধা লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
০৩ মার্চ ২০২৩, ১৩:০৩আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৬:৫২

মাদারীপুরের শিবচরে বসতঘর থেকে আকলিমা আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীর মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আকলিমা শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের ইতালি প্রবাসী শাহালম ফকিরের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ঘরে একমাত্র মেয়ে সাদিয়াকে নিয়ে বসবাস করতেন আকলিমা। আজ সকালে মেয়ে ঘুম থেকে উঠে মাকে ভিন্ন বিছানায় দেখতে পান। অনেক ডাকাডাকি করলেও ঘুম না ভাঙায় পাশের বাড়ির লোকদের ডেকে আনেন। প্রতিবেশীরা এসে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে শিবচর থানায় খবর দেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, ওসি আনোয়ার হোসেন, পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাতের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে। আকলিমার মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ও বিবস্ত্র ছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুরে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, শ্বাসরোধ করা হয়েছে। তদন্ত ও অভিযান চলছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম