মায়ের চোখমুখ বেঁধে কলেজ পড়ুয়া ছেলেকে হত্যা

গাজীপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২৩, ১৫:২৩আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৬:১৪

গাজীপুরে ঘরে লুটপাটে বাধা দেওয়ায় কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তারা ঘর থেকে নগদ ৩০ হাজার টাকা ও পাঁচ ভরি সোনা লুটে নেয়। তবে এটি ডাকাতি নাকি শত্রুতার জেরে হয়েছে তা এখনও নিশ্চিত নয় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছেন তারা।

রবিবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টায় গাজীপুর মহানগর সদর থানাধীন দক্ষিণ সালনা (উত্তর মোল্লাপাড়া) এলাকায় মৃত একেএম জালাল চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম মাহিউস চৌধুরী (১৮)। তিনি গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির (এইচএসসি) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

তার মা মেহজাবিন বলেন, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। পরে অন্ধকার ঘরে তারা কাপড় দিয়ে আমার চোখমুখ বেঁধে ফেলে। তাদের মধ্যে থেকে একজন কোনও কথা বললে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। কাপড় দিয়ে চোখমুখ বেঁধে ফেলায় এবং মেরে ফেলার ভয় দেখানোয় আমি কথা বলিনি। পরে তারা পাশে ছেলের ঘরে ঢুকে লুটপাট চালায়। এ সময় বাধা দিলে আমার কলেজ পড়ুয়া ছেলেকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা ও সোনা লুটে নেয়। তারা কতজন এসেছিল কাপড় দিয়ে চোখমুখ বেঁধে ফেলায় বুঝতে পারিনি। বাড়িতে আমি আর ছেলেই থাকতাম।

তিনি বলেন, আমার ছেলে মোবাইলে গেমস খেলতো। প্রায় তিন মাস আগে স্থানীয় (এলাকার) সমবয়সীদের সঙ্গে তার একটু বিরোধ হয়। ওই বিরোধ স্থানীয়ভাবে মীমাংসাও হয়ে গেছে।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, একাধিক বিষয় সামনে নিয়ে পুলিশ ঘটনা তদন্ত করছে। এ ঘটনায় কয়েকটি বিষয়ে ধারণা নিয়ে পুলিশ কাজ করছে। মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), সিআইডি ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন এবং প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছেন। তবে এটি ডাকাতি না সম্পত্তির লোভে শত্রুতার জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড, তদন্ত ছাড়া নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান