মাদারীপুরে মাধ্যমিকের শিক্ষকদের বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২৩, ১৯:৩৬আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৯:৩৬

মাদারীপুরে শিক্ষা জাতীয়করণের দাবিতে মাধ্যমিকের শিক্ষকরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে তিন ঘণ্টাব্যাপী শহরের পৌরসভা ঈদগাহ ময়দান থেকে জেলাসহ পাঁচ উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে সহস্রাধিক শিক্ষক একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় এক কিলোমিটার দূরে জেলা প্রশাসকের ক্যাম্পাসে গিয়ে শেষ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এক দফা দাবি, মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হয় ততদিন পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি মাদারীপুর জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন শিক্ষক নেতারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ আকমল হোসেন, সাধারণ সম্পাদক লালমিয়া জমাদার, সদর উপজেলা সভাপতি কাজী ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাতুব্বর, কালকিনি উপজেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া, শিবচর উপজেলা সভাপতি মো. সামসুল হক, সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, রাজৈর উপজেলা সভাপতি সৈয়দালী মিয়া, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন শিকদার, ডাসার উপজেলার সাধারণ সম্পাদক সৈয়দা ইসরাত ইমাম, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষক নেতা মো. জাহিদুজ্জামান জাহিদ প্রমুখ। 

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি