রাস্তার পাশ থেকে ২ নবজাতকের ও জমি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৪ মার্চ ২০২৩, ১৮:৪৪আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৮:৪৪

কি‌শোরগ‌ঞ্জের ক‌রিমগ‌ঞ্জ উপজেলার জগতশাহ মোড়ে রাস্তার পাশ থেকে দুই নবজাতক ও উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সিন্দ্রিপ এলাকার পতিত জমি থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ করিমগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে করিমগঞ্জ থানার ওসি শামছুল আলম সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুই নবজাতকের পরিচয় এখনেও পাওয়া যায়নি। অন্যদিকে, বৃদ্ধা মহিলা হালিমা আক্তার ওই এলাকার আফতাব হোসেনের স্ত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জগতশাহ মোড়ে পাকা রাস্তার পাশে ব্যাগ দিয়ে মোড়ানো অবস্থায় দুই নবজাতক শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। অপরদিকে, উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সিন্দ্রিপ এলাকায় পতিত জমিতে এক বৃদ্ধার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পরে দুই নবজাতক ও বৃদ্ধার লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ দুটি ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের