পঞ্চম শ্রেণির শিশুকে ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন 

কিশোরগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, ১৫:৪৯আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৫:৫৫

কিশোরগঞ্জের করিমগঞ্জে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১২টায় কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন। 

সাজাপ্রাপ্ত ৩৪ বছর বয়সী শফিকুল ইসলাম করিমগঞ্জ উপজেলার বাসিন্দা দ্বীন ইসলামের ছেলে। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম এ আফজল এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশুকে প্রতিবেশী শফিকুল ২০২১ সালের ২০ আগস্ট রাতে ধর্ষণ করেন। শফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ঘটনার পরদিন সকালে শিশুটির মা বাদী হয়ে করিমগঞ্জ থানায় মামলা করেন। করিমগঞ্জ থানার এসআই আনিসুজ্জামান লিংকন ২০২২ সালের ১৯ আগস্ট মামলার অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আজ রায় হলো।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী