গাজীপুর মহানগরে দ্রুত আধুনিক বসতি গড়ে উঠবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০২৩, ১২:২১আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১২:২১

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, একটি নিরাপদ, বাসযোগ্য এবং সমৃদ্ধ সিটি করপোরেশন তৈরি করার লক্ষ্যে নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প খুবই তাৎপর্যপূর্ণ। আমি আশা করি, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে গাজীপুর মহানগরে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ বসতি গড়ে উঠবে। নগরবাসীর সুস্বাস্থ্য, নিরাপত্তা, আধুনিক সুযোগ-সুবিধা ও পরিষেবাসমূহ সহজলভ্য হবে।’

সোমবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৫টায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শহীদ আহসান উল্লাহ্ মাস্টার অডিটোরিয়ামে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে গাজীপুর সিটি কর্পোরেশনের নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প বিষয়ক কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরন, ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদ।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরন বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় আমরা পরিকল্পিত ও নিরাপদ নগরী গড়ে তুলতে পরিশ্রম করে যাচ্ছি। দ্রুত গাজীপুরবাসী একটি আধুনিক নগরী উপহার পাবেন।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান বলেন, ‘ডুয়েট অনেক কম সময়ের মধ্যে গাজীপুর সিটির জন্য একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে।’

স্বাগত বক্তব্য দেন প্রকল্পের কো-অর্ডিনেশন টিম লিডার ও ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন প্রকল্পের ওয়ার্কিং টিমের ডেপুটি টিম লিডার সামাউন-আল-নুর। 

ডুয়েটের সিআরটিএসের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক কাজী আবু মঞ্জুরের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আকরামুল আলম, সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মইনুল ইসলাম, প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন ও সিটি কর্পোরেশনের বিভিন্ন জোনের নির্বাহী কর্মকর্তারা।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের