জমি দখলে ব্যর্থ হয়ে ৮ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

সাভার প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ১৩:৫৮আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৩:৫৮

ঢাকার সাভারের হেমায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে যমযম নূর সিটি হাউজিং কোম্পানির কর্মচারীসহ ৮ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে হাবিবুর রহমান নামের এক ভুক্তভোগী আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

এর আগে বিকালে সাভারের হেমায়েতপুরের চান্দুলিয়া মৌজার যমযম নূর সিটির ভেতরে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- হেমায়েতপুরের আলমনগর সুগন্ধা হাউজিংয়ের জাকির হোসেন (৪০), মো. মনির হোসেন (৩৬), মোতালেব (৩৭), রফিক (৩৬), মো. তরিকুল (৩৩), সুজন দাস (৩৫), ভুট্টু (৩০) ও শফিকসহ (৩৬) অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন।

আহতরা হলেন- আতিকুর রহমান (৩০), মাহমুদল ইসলাম (৩৩), কর্মচারী বাহার (৪০), কাউসার (২৯), শরিফ (২৮), সজীব (২৮), আলমাস (৪০) ও আবু (৩৩)। এর মধ্যে আতিকুর রহমানের আবস্থা গুরুতর।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা যমযম নূর সিটির জমি দখলের চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে যমযম নূর সিটির ভেতর ড্রেজার দিয়ে বালু ভরাট করার সময় অভিযুক্তরা প্রবেশ করে ভুক্তভোগীদের ওপর হামলা চালায়। এ সময় তারা পিটিয়ে ও কুপিয়ে যমযম নূর সিটির কর্মচারীসহ আট জনকে গুরুতর আহত করে। ড্রেজার বিল দেওয়ার জন্য কাছে থাকা ৬ লাখ টাকার ব্যাগও ছিনিয়ে নেয় হামলাকারীরা। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে আতিকুরের অবস্থা গুরুতর।

এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক দীপক চন্দ্র সাহা বলেন, ‘অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবো।’

/আরআর/
সম্পর্কিত
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
নজরুল ও রবীন্দ্রনাথ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
সর্বশেষ খবর
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান