ইয়াবাসহ ইউনিয়নের মেম্বার আটক

টাঙ্গাইল প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৩, ১৮:১০আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৮:১০

টাঙ্গাইলে পাঁচ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ এক ইউপি সদস্য ও অপর এক যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার (১ এপ্রিল) ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশের গোল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল কঞ্চিগাড়ি গ্রামের মৃত নজিবুদ্দিনের ছেলে দিওর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আকরামুল হক (৪৭) ও দিওর গ্রামের ওয়াজেদের ছেলে মোক্তার হোসেন (২৮)।

র‌্যাব ১৪-এর নং কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ জোবায়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন, দুজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্যের একটি চালান নিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের গোল চত্বর মোড় এলাকায় অবস্থান করছে। পরে শনিবার ভোরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে সেখান থেকে আকরামুল হক ও মোক্তার হোসেনকে আটক করে। এ সময় মোক্তার হোসেনের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে পাঁচ হাজার ৩৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা মাদক ব্যবসা পরিচালনার জন্য প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। তারা ঢাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। উদ্ধার করা আলামতসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম