আড্ডা দেওয়ার সময় বন্ধুর কিল-ঘুষিতে কিশোর নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৩, ২২:৫৩আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৮:১০

মুন্সীগঞ্জের মীরকাদিমে বন্ধুর কিল-ঘুষিতে এক স্কুল ছাত্র নিহতের অভিযোগ উঠেছে। নিহতের নাম মোহাম্মদ সিফাত (১৬)। সে মুন্সীগঞ্জ মীরকাদিম পৌরসভার রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মীরকাদিম তীলার্দি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের খালাতো ভাই মোহাম্মদ রিগানের দাবি, মীরকাদিম পৌরসভার তীলার্দি এলাকার মসজিদের পাশে বাঁশের সাঁকোতে বসে আড্ডা দিচ্ছিল সিফাত ও তার বন্ধু সোহান। এ সময় তাদের মধ্যে মোবাইল নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে সোহান সিফাতকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কালাম প্রধান জানান, রাত সাড়ে ৮টার দিকে সিফাতকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে কিল-ঘুষির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমল চন্দ্র দাস জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে মারামারি হলে সিফাত নামের কিশোর নিহত হয়। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সোহানকে আটক করেছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ