সেই চলন্ত বাসে ডাকাতিতে অংশ নেয় আট জন, গ্রেফতার ৪

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৩, ২১:১০আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২১:১০

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইল ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার (৫ এপ্রিল) তাদের গ্রেফতার করা হয়। বিকালে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো মধুপুর উপজেলার দলপুর গ্রামের শাহ আলমের ছেলে মো. রতন (২১), মাইজবাড়ী গ্রামের জহু মিয়ার ছেলে আরিফ হোসেন (২৬), ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের দুদু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫) এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার খেরুয়া আলম গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সুজন মিয়া (২২)। 

এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী মাদারগঞ্জ শেস্পাল নামের একটি যাত্রীবাহী বাসে গত সোমবার রাত দেড়টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রী বেশে সাত-আট জন ডাকাত টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মাতাবাড়ী জোড়া ব্রিজ এলাকায় অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণে নেয়। পরে তারা যাত্রীদের টাকা ও স্বর্ণের চেইন, মুঠোফোন নিয়ে মধুপুরের রক্তিপাড়ার নরকোণা এলাকায় নেমে পালিয়ে যায়। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন যাত্রী আহত হন।

পুলিশ সুপার বলেন, ‘ঘটনার পর ওই বাসের যাত্রী আরিফুর রহমান বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন। এরপর থেকে মধুপুর থানা এবং জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) সমন্বয়ে একটি দল ঘটনায় জড়িতদের গ্রেফতারে মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতিতে জড়িতদের চিহ্নিত করা হয়। বুধবার সকাল ৭টায় রতনকে গোপালপুর উপজেলার মোনতলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মুঠোফোন ও ডাকাতিতে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী সুজন মিয়া ও আরিফ হোসেনকে কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়ালসেতু এলাকা থেকে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতার করা হয়। দুপুর ১টার দিকে সাইফুলকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে তারা। আট জন এই ডাকাতিতে অংশ নেয় বলে পুলিশকে জানায় গ্রেফতারকৃতরা।’

পুলিশ সুপার আরও বলেন, ‘ওই বাস থেকে তারা ১৩টি মুঠোফোন, একটি স্বর্ণের চেইনসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম