হাঁস-মুরগি নিয়ে ঝগড়া, ভাবিকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৩, ০২:০৮আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০২:৫৪

নরসিংদীতে হাঁস-মুরগি নিয়ে ঝগড়ার সময় দেবরের ছুরিকাঘাতে পারুল বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাধবদী উপজেলার আমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।

স্বজনদের বরাত দিয়ে মাধবদী থানার ওসি রকিবুজ্জামান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির হাঁস-মুরগি নিয়ে দেবর জসিম উদ্দিনের (৩৫) সঙ্গে ভাবি পারুল বেগমের ঝগড়া হয়। একপর্যায়ে জসিম তার ভাবিকে ছুরিকাঘাত করেন। স্বজনরা পারুল বেগমকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, ঘটনার পর থেকে জসিম উদ্দিন পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালে রয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এলকে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী