গাজীপুর সিটি নির্বাচন: নির্বাচনি পোস্টার-বিলবোর্ড অপসারণের গণবিজ্ঞপ্তি

গাজীপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৩, ১৩:২০আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৩:২০

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। প্রতীক বরাদ্দের আগে আগামী ১৩ এপ্রিলের মধ্যে সিটি নির্বাচনি প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে লাগানো পোস্টার, ব্যানারসহ বিভিন্ন প্রচারপত্র অপসারণ এবং দেয়াল লিখন মুছে ফেলার জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৮ এপ্রিল) ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম এ বিজ্ঞপ্তি দেন।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এন কামরুল হাসান বলেন, ‘সিটি করপোরেশন (নির্বাচন আচরণবিধি) বিধিমালা, ২০১৬ এর ৫ বিধি অনুয়ায়ী কোনও প্রার্থী বার তার পক্ষে কোনও রাজনৈতিক দল, অন্য কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচার করতে পারবেন না। গাজীপুর সিটির অধিকাংশ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনি প্রচারণামূলক পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট লাগানো হয়েছে। এ ধরনের কার্যক্রম বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচনি তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের পরদিন ৯ মে প্রতীক বরাদ্দ করা হবে।’

তিনি আরও বলেন, ‘এ অবস্থায় আগামী ১৩ এপ্রিলের মধ্যে ওইসব নির্বাচনি প্রচারণামূলক পোস্টার, ব্যানার, স্ব-উদ্যোগে ও নিজ খরচে অপসারণ এবং দেয়াল লিখন মুছে ফেলার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী