মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হামলায় জেলে নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি 
১০ এপ্রিল ২০২৩, ১০:৪৪আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১০:৪৪

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হামলায় নূরুল ইসলাম হাওলাদার নামে এক জেলে নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) ভোরে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ এলাকার মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। 

নিহতের ছেলে সুমন হাওলাদার জানান, প্রতিদিনের মতো রবিবার রাতে তার বাবা ও চাচা মোহাম্মদ আলী হাওলাদার মেঘনা নদীতে মাছ ধরতে যান। ভোরে মাছ ধরে ফিরে আসার সময় জলদস্যুরা তাদের নৌকায় হামলা চালিয়ে নগদ টাকা, মাছ ও জাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে জলদস্যুরা লাঠি দিয়ে আঘাত করে। এতে তার বাবা মাথায় আঘাত পেয়ে নদীতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে জানান। এ ঘটনায় তার চাচা আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, ভোরে নূরুলকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
                
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ নৌ-অঞ্চলের পুলিশ সুপার মীনা মাহমুদা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

/আরআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের কর্মসূচিতে হামলা, গ্রেফতারের দাবি
ধর্ম নিয়ে টানাটানির জেরে হিমঘরে লাশ, আদালতের আদেশে ৮ দিন পর দাফন
হারুনের মৃত্যুর এক যুগ পর পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার
সর্বশেষ খবর
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
পাচার হওয়া অর্থের জব্দ হিসাব থেকে কর আদায়ে উচ্চপর্যায়ের কমিটি
পাচার হওয়া অর্থের জব্দ হিসাব থেকে কর আদায়ে উচ্চপর্যায়ের কমিটি
সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে হবে: অর্থমন্ত্রী
সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে হবে: অর্থমন্ত্রী
রাজধানীতে ৫ অজ্ঞাত লাশ, পুলিশ বলছে ‘ভবঘুরে’ 
রাজধানীতে ৫ অজ্ঞাত লাশ, পুলিশ বলছে ‘ভবঘুরে’ 
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর