গাজীপুরে তথ্য গোপন করায় ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

গাজীপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৩, ০২:৪৫আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০২:৪৫

গাজীপুরে সম্পদের তথ্য গোপন করায় মুকুল গাজী নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১২ এপ্রিল) গাজীপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুজ্জামান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত ব্যবসায়ী মুকুল গাজী ঝিনাইদহের মহেশপুর উপজেলার কলুপোতাপাড়া গ্রামের মুনসুর গাজীর ছেলে। তিনি বর্তমানে গাজীপুর মহানগরীর কুনিয়া বড়বাড়ি (এমজি) বাজার এলাকায় সালমা কমপ্লেক্স এলাকায় বসবাস করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মুকুল গাজী দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার নিজ নামে অর্জিত ৬০ লাখ ৩৮১ টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেন। তার গোপনকৃত সম্পদসহ মোট ৩ কোটি ২৬ লাখ ৬৮৭ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। তিনি অবৈধ সম্পদ অর্জনপূর্বক তা দখলে রেখে দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুর্নীতি দমন কমিশনের গাজীপুরের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুজ্জামান জানান, তদন্তকালে মুকুল গাজী এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে আরও কোনও সম্পদের তথ্য পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে।

/ইউএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম