এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ৬ সহপাঠীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৩, ২০:৫২আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ২০:৫২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান সজিবকে (১৬) প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। নিহতের ছয় সহপাঠীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়। শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে নিহতের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন- উপজেলার বলাইখা এলাকার জাকির হোসেনের ছেলে শামীম (১৮), মকবুল হোসেনের ছেলে শাকিব (১৮), আক্তারের ছেলে টুটুল (১৮), সাইফুল ইসলামের ছেলে সজিব (১৮), মকবুল তালুকদারের ছেলে আবু বক্কর (১৯) ও পঁচাইখা গ্রামের সোহরাবের ছেলে রাহিম (১৮)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নিহত মেহেদী হাসান সজীবের আগামী ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। ঘটনার দিন সকাল ১০টায় স্কুলের মডেল টেস্ট পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। দুপুর ১২টার দিকে ক্লাসরুম থেকে তাকে ডেকে নিয়ে স্কুলের প্রধান গেটের সামনের সড়কে নিয়ে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে।

পুলিশ জানায়, ‘একটি মেয়েকে প্রেম নিবেদন করাকে’ কেন্দ্র করে নিহত ও আসামিদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এ নিয়ে শুক্রবার বিকালেও সজিব ও বন্ধুদের সঙ্গে হামলাকারীদের বাগবিতণ্ডা হয়। এরই জেরে তাকে হত্যা করা হয়েছে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, এই ঘটনায় নিহতের ছয় সহপাঠীকে আসামি করে মামলা করা হয়েছে। তারা সবাই একই শ্রেণিতে পড়াশোনা করতো। এ ছাড়া অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এখন পর্যন্ত তদন্তে আমরা পেয়েছি, এক মেয়েকে তারা পছন্দ করতো। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। তারপরও আসামিরা গ্রেফতার হলে আরও বিস্তারিত তথ্য উঠে আসবে।

এর আগে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে ‘প্রেম সংক্রান্ত বিরোধের’ জেরে মেহেদী হাসান সজীবকে কুপিয়ে হত্যা করা হয়। একই ঘটনায় তার তিন বন্ধুকে কুপিয়ে জখম করা হয়। নিহত সজীব (১৬) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে পরিবারের সঙ্গে রূপগঞ্জের বলাইখা এলাকায় ভাড়া বাসায় থাকতো।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট
রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা, অভিযানে গ্রেফতার ১৩
লোডশেডিংয়ে মরে যাচ্ছে মুরগি, কী করবেন খামারিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম