বঙ্গবন্ধু সেতুর‌ টোল প্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ সারি

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৩, ১৩:৪২আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৩:৫৪

ঈদ উদযাপনে নাড়ির টানে ঢাকা থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলেও ঘরে ফিরছেন অনেকে।

বুধবার (১৯ এপ্রিল) ভোর থে‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার আলাদা টোল বুথে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। 

সরেজমিনে বঙ্গবন্ধু সেতুর এই প্রান্তে গি‌য়ে দেখা গেছে, শত শত মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার পাশেই স্থাপিত আলাদা বুথে অপেক্ষা করছে সেতু পার হওয়ার জন্য। এ সময় সেতু কর্তৃপক্ষের লোকজন পারের অপেক্ষায় থাকা মোটরসাইকেল আরোহীদের নির্ধারিত টোলের টাকা হা‌তে রাখার জন্য মাইকিং করেন।

বঙ্গবন্ধু সেতুর‌ টোল প্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ সারি

মোবারক হো‌সেন নামে কে মোটরসাইকেল আরোহী বলেন, ভোরে  নারায়ণগঞ্জ থেকে মোটরসাই‌কেল‌যো‌গে বাড়ির উদ্দেশে রওনা হয়েছি। মহাসড়ক ফাঁকা থাকায় এ পর্যন্ত আসতে তেমনটা সময় লাগেনি।

স্ত্রী নি‌য়ে মোটরসাইকেল‌যো‌গে বাড়ি যাচ্ছেন গ্রামীণ ব্যাংকে কর্মরত আবুল কালাম। তিনি বলেন, ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি। সেতু পার হলেই বাড়ি। তাই স্ত্রী‌কে নি‌য়ে মোটরসাইকেল‌ে যাচ্ছি। আমার মতো শত শত মোটরসাই‌কেলের আরোহীরা অপেক্ষা করছে সেতু পার হওয়ার জন্য।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, ভোর থেকেই সেতু‌তে মোটরসাইকেল পারাপারে দীর্ঘ সারি ছিল। মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা বুথ করা হ‌য়ে‌ছে।

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি