শহীদ মিনারে বাঁশ রাখায় আ.লীগ নেত্রীকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
০১ মে ২০২৩, ২১:১৬আপডেট : ০১ মে ২০২৩, ২১:১৬

টাঙ্গাইলের সখিপুরে শহীদ মিনার ও আশপাশে বাঁশ রাখার দায়ে রওশন আরা রিতা নামের আওয়ামী লীগের এক নেত্রীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। সোমবার (১ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত রওশন আরা রিতা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক ছিলেন।

জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে ঈদের দিন থেকে পরবর্তী সাত দিনব্যাপী বৈশাখী মেলা চলছিল। কিন্তু এসএসসি ও সমমানের পরীক্ষার শুরু হওয়ার কারণে শনিবার (২৯ এপ্রিল) মেলাটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। পরে স্টলে ব্যবহৃত বাঁশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাখে মেলা উদযাপন কমিটি।

এদিকে, মহান মে দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিতে না পারায় বিষয়টি প্রশাসনকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা এবং ডেকোরেটরের মালিক ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

রওশন আরা রিতা দাবি করেন, উপজেলা মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলা শেষে গতকাল শহীদ মিনারের কাছে মাঠে বাঁশগুলো রাখা হয়েছিল। কে বা কারা বাঁশ শহীদ মিনারে রেখেছে আমি জানি না।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ফারজানা আলম জানান, শহীদ মিনারে মেলায় ব্যবহৃত বাঁশ রাখার অপরাধে মেলা উদযাপন কমিটির পরিচালক ও ডেকোরেটরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম