মুন্সীগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:০৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:০৯

মুন্সীগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শহরের কাচারী এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদেন করেছেন মুন্সীগঞ্জবাসী। রাত ১২টা ১মিনিটে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পন শুরু করে।
এরপর জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ জেলা শাখা, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, সরকারি হরগঙ্গা কলেজ, পিপিআই রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন সরকারি দফতর, স্কুল-কলেজ সংগঠন পর্যায়ক্রমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণের সময় মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিপুল সংখ্যক মানুষের ঢল নামে। এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আনিছুজ্জামান আনিছ, নবনির্বাচিত পৌর মেয়র মো. ফয়সাল বিপ্লব, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংস্কৃতিককর্মী, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

/এমপি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ