অসুস্থতার কারণ দেখিয়ে কারাগার থেকে হাসপাতালে ধর্ষণ মামলার আসামি বড় মনির

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ মে ২০২৩, ০২:৩৯আপডেট : ১৬ মে ২০২৩, ০২:৩৯

টাঙ্গাইল শহর আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি গোলাম কিব‌রিয়া বড় ম‌নিরকে কারাগার থে‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার (১৫ মে) রাত সা‌ড়ে ৯টার দি‌কে তা‌কে টাঙ্গাইল ‌জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়।

বর্তমা‌নে বড় ম‌নির হাসপাতা‌লের তিনতলার ৬ নম্বর ওয়ার্ডের একটি কেবিনে ভর্তি আছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

এ‌ বিষ‌য়ে জানতে টাঙ্গাইল কারাগা‌রের জেল সুপা‌র মো. মকলেছুর রহমানের মোবাইল নম্বরে যোগা‌যোগ করা হ‌লে কল রি‌সিভ ক‌রেন‌নি। কিছুক্ষণ পর আবার যোগা‌যোগ করা হ‌লে মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

এর আগে বেলা সা‌ড়ে ১১টার দিকে জেলার অতিরিক্ত চিফ জু‌ডি‌শিয়াল ম্যাজিস্ট্রেট আদাল‌তে হা‌জির হ‌য়ে জা‌মিন চান বড় ম‌নির। আদালতের বিচারক মাহমুদুল মহসীন জা‌মিন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর আদেশ দেন। বড় মনির টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই এবং জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব।

টাঙ্গাইল ‌জেনা‌রেল হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডা. সা‌দিকুর রহমান বলেন, রাত সা‌ড়ে ৯টার দি‌কে বড় ম‌নির‌কে হাসপাতা‌লে আনা হয়। হাসপাতা‌লের বি‌শেষজ্ঞ চি‌কিৎসক তার শরী‌রের পরীক্ষা-‌নিরীক্ষা করেছেন। তার অসুস্থতার কারণ প‌রে জানানো হবে।

গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন এক নারী। মামলার এজাহারে ওই নারী নিজেকে অন্তঃসত্ত্বা বলে উল্লেখ করেছেন। এই মামলায় বড় মনিরের স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী