স্ত্রীকে হত্যার পর সন্তানকে নিয়ে পালিয়েছেন স্বামী

গাজীপুর প্রতিনিধি
১৮ মে ২০২৩, ১৮:১৬আপডেট : ১৮ মে ২০২৩, ১৮:২১

গাজীপুরের শ্রীপুরে নাসরিন আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে সন্তানকে নিয়ে তার স্বামী হৃদয় মিয়া (২৫) পলাতক রয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টায় শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া (সলিং মোড়) গ্রামের একটি বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ চকপাড়া গ্রামের মজনু মিয়ার মেয়ে এবং গাজীপুর মহানগরের মজলিশপুর এলাকার হৃদয় মিয়ার স্ত্রী। অভিযুক্ত স্বামী ওই এলাকার আলীমুল হাজীর ছেলে। তাদের দাম্পত্য জীবনে চার বছরের একটি মেয়ে রয়েছে। ঘটনার পর থেকে মেয়েকে নিয়ে নিহতের স্বামী পলাতক রয়েছে।

শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো. নাসিম জানান, সম্প্রতি নাসরিন চকপাড়া গ্রামে তার বাবার বাড়িতে মেয়েকে নিয়ে বসবাস করতেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ হলে সকাল ৫টা থেকে ৯টার মধ্যে হৃদয় তার স্ত্রী নাসরিন আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। পরে তার চার বছরের মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা স্থানীয় মাওনা পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে বেলা ১১টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিন্টু মিয়া জানান, বেলা ১১টায় নিহতের বাবার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান