৩ শিক্ষকের নিয়োগ বাতিল করলো মন্ত্রণালয়, বেতন ফেরত দিতে নির্দেশ

মাদারীপুর প্রতিনিধি
২৬ মে ২০২৩, ১৯:১০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪১

জাল সনদে নিয়োগ হওয়ায় মাদারীপুরের তিন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়েছে। এ ছাড়া তাদের বেতনের টাকাসহ সরকারি সব সুবিধা ফেরত দিতে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে স্ব-স্ব বিদ্যালয়ের প্রধানকে মামলা করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভুয়া সনদে এমপিওভুক্ত হওয়া ওই শিক্ষক বেতন বাবদ সরকারি তহবিল থেকে ২০ লাখ ২২ হাজার ২৭৫ টাকা নিয়েছেন।

এর মধ্যে মাদারীপুর বাঘরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক মন্ডল সমীর কুমার পাঁচ লাখ এক হাজার ৭৯৫, শিবচরের নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষার সহকারী শিক্ষক তরিকুজ্জামান সাত লাখ ৮৮ হাজার ৬৯০ ও কালকিনি ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চার সহকারী শিক্ষক তাপতী বিশ্বাস সাত লাখ ৩১ হাজার ৭৯০ টাকা তুলেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তরিকুজ্জামান নোটিশের পর থেকে পাঠদান বন্ধ রেখেছেন, তাপতী বিশ্বাস নোটিশ পাওয়ার কয়েক বছর আগেই মারা গেছেন ও মন্ডল সমীর কুমারকে তার স্কুলে গিয়ে ও তার মোবাইল নম্বরে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

জাল সনদধারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি)। চিঠিতে ওই তাদের বিরুদ্ধে সাত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে- অবৈধভাবে গ্রহণ করা বেতন সরকারি কোষাগারে জমা, যারা অবসরে গেছেন তাদের অবসর সুবিধা বাতিল, স্বেচ্ছায় অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীদের আপত্তির টাকা প্রধান শিক্ষক বা অধ্যক্ষের মাধ্যমে আদায়, জাল সনদধারীদের নিয়োগ কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের (ডিআইএ) যাচাই-বাছাইয়ে এসব জাল সনদধারী শিক্ষক-কর্মচারী চিহ্নিত করা হয়। এরপর গত ফেব্রুয়ারিতে তাদের তালিকা চূড়ান্ত করা হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিবউল্লাহ চৌধুরী বলেন, মাদারীপুরে জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় থেকে সব ব্যবস্থা করবে। আমাদের কোনও কিছু নেই, মন্ত্রণালয় যদি আদেশ দেয় সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো।

/এফআর/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের