নতুন পদে যোগদান আজমতের

সিটি করপোরেশনের প্রকল্প-পরিকল্পনার তালিকা চাইবেন আজমত

গাজীপুর প্রতিনিধি
০৬ জুন ২০২৩, ২৩:২১আপডেট : ০৬ জুন ২০২৩, ২৩:২১

পরিকল্পিত নগরায়ণ ও আধুনিক নগরী গড়ার প্রত্যয় নিয়ে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মো. আজমত উল্লা খান। তিনি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি।

মঙ্গলবার (০৬ জুন) বিকালে নগরীর নলজানী এলাকার আমান্তা টাওয়ারে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন। এ সময় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান। 

চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেওয়ার পর আজমত উল্লা খান সাংবাদিকদের বলেন, ‘গাজীপুরে অপরিকল্পিত এবং অনুমোদনবিহীন কোনও ভবন কিংবা স্থাপনা যাতে গড়ে উঠতে না পারে, সে ব্যাপারে পদক্ষেপ নেবো। সেইসঙ্গে গাজীপুরে ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) আওতাভুক্ত যেসব এলাকা রয়েছে, সেগুলো আমার নজরে থাকবে। সিটি করপোরেশন এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ যেন একই প্রকল্প গ্রহণ না করে, সেজন্য সিটি করপোরেশন কী কী প্রকল্প ও পরিকল্পনা গ্রহণ করছে, তার একটি তালিকা চাইবো।’

গাজীপুর সিটি করপোরেশন গত ১০ বছরেও একটি অর্গানোগ্রাম তৈরি করতে পারেনি উল্লেখ করে নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদানের আগেই উন্নয়ন কর্তৃপক্ষের অর্গানোগ্রাম তৈরি করে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’ 

গত রবিবার (৪ জুন) আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে আজমত উল্লা খানকে নিয়োগ দেওয়া হলো।

২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নতুন এ সংস্থা গঠিত হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আদলে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর থেকে সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

গত ২৫ মে গাজীপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মেয়র পদে আজমত উল্লা খানকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। কিন্তু নির্বাচনে হেরে যান তিনি। এ নিয়ে আলোচনা চলছিল। এরই মধ্যে আজমত উল্লাকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।

চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, তিনি দলীয় পদে থাকতে পারবেন কিনা। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলীয় পদে থেকেই গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবো। সোমবার মন্ত্রণালয়ে যোগদান করেছি। আমার সঙ্গে সরকারের চুক্তি সম্পাদন হয়ে গেছে।’

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম