দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো মালিক ও কর্মচারীর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ জুন ২০২৩, ০২:০৭আপডেট : ১৪ জুন ২০২৩, ০২:০৭

মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন দোকান মালিক, আরেকজন কর্মচারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। মঙ্গলবার (১৩ জুন) রাত পৌনে ১১টার দিকে ঢাকা-দোহার বাইপাস সড়কের জশুরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাবুদীঘিরপাড় এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ ইয়াসিন (২২) ও তার দোকানের কর্মচারী একই গ্রামের সামছুল মিয়ার ছেলে মো. সায়মন (১৮)। শ্রীনগর বাজারে দোকান বন্ধ করে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা।

আহতরা হলেন- আরেক মোটরসাইকেলের চালক রাতুল (২৫), আরোহী জয় (১৯) ও ফারদিন (১৮)। তাদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, জশুরগাঁও এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে পাঁচ আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোহাম্মদ ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সায়মনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে সায়মনের মৃত্যু হয়।

ইয়াসিনের চাচাতো ভাই মো. আসাদুজ্জামান বলেন, রাতে শ্রীনগর বাজারে দোকান বন্ধ করে সায়মনকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে ইয়াসিন মারা যান। তার দোকানের কর্মচারী সায়মনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মারা যান।

চিকিৎসক কমল এইচ বাচ্চি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই একজনের মৃত্যু হয়। ঢাকা নেওয়ার পথে মারা যান আরেকজন। আহত অপর তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বাড়ি ফিরে গেছেন।

শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুই জন নিহতের কথা শুনেছি। তবে এ নিয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। 

/এএম/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে