গোয়ালঘরে আগুন, গবাদিপশু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ কৃষক

মাদারীপুর প্রতিনিধি
১৫ জুন ২০২৩, ১১:৪১আপডেট : ১৫ জুন ২০২৩, ১২:০৯

মাদারীপুরের শিবচরে আগুন থেকে গবাদিপশু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন মজিবর হাওলাদার (৬৫) নামের এক কৃষক। এ সময় তার দুইটি গরু ও একটি ছাগলের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ওই ব্যক্তিকে রাতেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, মজিবরের গোয়ালঘরে তিনটি গরু ও একটি ছাগল বাঁধা ছিল। কোররবানির ঈদে গরুগুলো বিক্রিরও প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। রাতে গোয়ালঘরে মশা দূর করতে কয়েল জ্বালিয়েছিলেন। রাত ১০টার দিকে গোয়ালঘরে আগুন দেখতে পান। এ সময় গরু বাঁচাতে ঘরে প্রবেশ করে গরুর বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করেন। একটি গরুর বাঁধন খুলে দিতে পারলেও নিজের শরীরে আগুন ধরে গেলে দ্রুত বের হয়ে আসেন। পরে পরিবারের লোকজন দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান।

দগ্ধ মজিবরের ভাই লাভলু হাওলাদার বলেন, ‘কোরবানিতে বিক্রির জন্য বড় দুটি গরু ছিল। আগুনে পুড়ে মারা গেছে। আমার ভাই গরু বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে গেছে। রাতেই ঢাকা নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।’

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা মো. ইব্রাহিম জানান, মজিবরের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে আটক যুবককে মারধর করে পুলিশে দিলো জনতা
দোকানে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি, ১০০ লিটার উদ্ধার
খামারে আগুন, পুড়ে মরলো গরু-ছাগল-হাঁস
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম