শ্রমিকদের কাছ থেকে সাদা কাগজে সই, প্রতিবাদে ভাঙচুরের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১৭ জুন ২০২৩, ০৭:৩৩আপডেট : ১৭ জুন ২০২৩, ০৭:৩৩

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় শ্রমিকদের কাছ থেকে সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে কারখানায় শ্রমিকেরা ভাঙচুর করেছেন। শুক্রবার (১৬ জুন) বেলা ১১টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে ওশিন স্পিনিং মিলস নামে কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার রিং সেকশনের শ্রমিক আনোয়ার হোসেন বলেন, ‘রাতের শিফটে আমরা কাজ করছিলাম। আনুমানিক ২টায় এজিএমের নির্দেশে আমাদের ফ্লোর থেকে তার সামনে ডেকে নেওয়া হয়। পরে সেখানে থাকা পুলিশ সদস্য কয়েকজন শ্রমিককে মারধর করে।’

একই অভিযোগ করেন লাইনম্যান নুরু মিয়া। তিনি বলেন, ‘রাতে কাজ করার সময় হঠাৎ আমাকে এজিএমের কাছে যেতে বলা হয়। আমি গেলে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে আমাদের হুমকি দেয় কয়েকজন। এসময় আমিসহ রিং সেকশনের হেলিম, সজিব পাঁচজনকে লাঠি দিয়ে মারধর করে সাদা কাগজে সই নেওয়া হয়।’

নারী শ্রমিক লিজা আক্তার বলেন, ‘প্রশাসন বিভাগে নিয়ে আমাদের মারধর করে। পরে রাত তিনটার দিকে উপস্থিত লোকজন পুলিশ পরিচয়ে আমাদের বের করে দেয়। যাদের মারধর করেছে তাদের সঙ্গে থাকা টাকাপয়সা রেখে সাদা কাগজে সই নিয়ে ছেড়ে দেয়। এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেওয়া হয়।’

শ্রমিকরা জানান, শুক্রবার সকালে আবার পুলিশ এলে শ্রমিকেরা ক্ষুব্ধ হন। এ সময় বেতন-ভাতা দাবি করলে শ্রমিকদের ওপর হামলা চালায় পুলিশ। এরপর শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করেন।

ওশিন স্পিনিং মিলস কারখানার সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) আবু হানিফ বলেন, ‘বৃহস্পতিবার আমরা তাদের মে মাসের বেতন পরিশোদ করি। পরে তারা ঈদ বেনাসের দাবিতে কাজ বন্ধ করে দেয়। আমরা তাদের বুঝিয়ে কাজে যোগ দেওয়ার কথা বললে তারা প্রতিবাদ করে। পরে ওইদিন রাতেই তাদের ঈদ বোনাস দিই। এরপর আবার তারা চলতি মাসের ১৫ দিনের বেতন দাবি করে। বি-শিফটের শ্রমিকরা ধারণা করেছিলেন তাদের বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করবে কর্তৃপক্ষ। পরে শুক্রবার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানায় ভাঙচুর করেন। এসময় বাধা দেওয়ায় চার নিরাপত্তা প্রহরী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর জোনের ইন্সপেক্টর আ স ম আব্দুন নূর বলেন, ‘আমাদের কোনও পুলিশ সদস্য বৃহস্পতিবার রাতে ওশিন স্পিনিং মিলস কারখানায় যায়নি। শুক্রবার কারখানায় ভাঙচুরের খবর পেয়ে কারখানায় যায়। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে।’

শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো. নাসিম বলেন, ‘আমাদের কোনও পুলিশ রাতে ওই কারখানায় যায়নি। ভাঙচুরের খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যায়। কয়েকজন শ্রমিককে শিল্প পুলিশ আটক করেছে। কারখানায় ভাঙচুরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সানোয়ার হোসেন বলেন, ‘শিল্প কারখানার বিষয় শিল্প পুলিশ দেখে। আমাদের কোনও পুলিশ ওই কারখানায় যায়নি। শ্রমিকরা এ ঘটনায় অভিযোগ দিলে তদন্ত করে দেখবো।’

/আরআর/
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িঘরে হামলা-আগুন
একে-৪৭ নিয়ে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, ৩০০ জনের এই বাহিনী কার?
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম