বাড়ি ফেরার পথে পোশাকশ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি
২০ জুন ২০২৩, ২২:১৯আপডেট : ২০ জুন ২০২৩, ২২:১৯

কারখানা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরের শ্রীপুরে এক পোশাকশ্রমিক (১৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নে হত্যার হুমকি দিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো—কাওরাইদ ইউনিয়নের দেলোয়ার হোসেন (২৩) ও ইমন (২২)। ঘটনার পর তাদের অপর সহযোগী উজ্জ্বল (২৫) পালিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে শ্রীপুর থানায় মামলা করেন ওই নারী।

মামলার এজাহারের বরাত দিয়ে শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মো. নাসিম বলেন, ‘ওই নারী ভালুকা উপজেলায় পোশাক কারখানায় চাকরি করেন। সোমবার কারখানা ছুটি হওয়ার পর সহকর্মীর সঙ্গে কাওরাইদ ইউনিয়নের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দেলোয়ার, ইমন ও উজ্জ্বল সহকর্মীকে মারধর করে ওই নারীকে তুলে নিয়ে যায়। পরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে তারা।’ 

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের অপর সহযোগী পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী