উত্তরের পথে ২৫ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ জুন ২০২৩, ০৯:৩০আপডেট : ২৮ জুন ২০২৩, ০৯:৪১

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। এর ফলে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২৮ জুন) ভোর রাত ৪টা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে পরিবহনের সংখ্যা বৃদ্ধি, সেতুর উপরে পরপর দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

এদিকে, মহাসড়কে যানজটের কারণে বিপাকে পড়েছেন ঘরমুখো মানুষ। বিশেষ করে যারা বাস না পেয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছেন বৃষ্টির কারণে তারা বেশি বিপাকে পড়েছেন।

জানা গেছে, বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর এক পিকআপভ্যান বিকল হয়। পিকআপটি সরাতে এক ঘণ্টার উপরে সময় লাগে। এতে ভোর রাত ৪টা ১৫ থেকে ৪টা ৫৩ পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর আগেও কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখা হয়। এতে যানজট দেখা দেয় মহাসড়কে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

মোশারফ হোসেন নামের এক যাত্রী বলেন, ‘বাস না পেয়ে খোলা ট্রাকে উঠেছি। কিন্তু বৃষ্টির কারণে অনেক সমস্যা হচ্ছে। একদিকে যানজট আর অপরদিকে বৃষ্টি। সব মিলিয়ে চরম দুর্ভোগে আছি।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ‘সেতুর ওপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছে। এখন গাড়ি চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই সড়ক স্বাভাবিক হবে।’

/আরআর/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম