পোশাক কারখানায় আগুন, পুড়েছে মেশিন-ফেব্রিকস

গাজীপুর প্রতিনিধি
৩০ জুন ২০২৩, ১৮:০২আপডেট : ৩০ জুন ২০২৩, ১৮:০২

গাজীপুরে সোয়ান নিট কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। শুক্রবার (৩০ জুন) ভোর সাড়ে ৪টায় সদর উপজেলার ভবানীপুর এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে সকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোয়ান নিট কম্পোজিট কারখানার নিটিং শাখার ব্যবস্থাপক আকমল হোসেন জানান, ভোরে নিরাপত্তা কর্মীরা কারখানায় ধোঁয়া বের হতে দেখেন। পরে ভেতরে গিয়ে আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। মুহূর্তেই আগুন চারটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে ফেব্রিকস ও মূল্যবান মেশিন পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, কারখানার কাপড়ের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে।

/আরআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী