হাতকড়াসহ পালানো আসামিকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
০২ জুলাই ২০২৩, ১১:১২ আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:৫২

মাদারীপুরের ডাসারে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি খোকন মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ জুলাই) রাতে ডাসার উপজেলার ভাউতলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের মোতালেব মুন্সির ছেলে।

জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে ডাসার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এই আসামিকে গ্রেফতার করে। এ সময় তার হাতে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে থানায় নেওয়ার সময় বয়াতিবাড়ি নামক স্থান থেকে কৌশলে পালিয়ে যান। এরপর থেকে জেলা ও থানা-পুলিশ অভিযান শুরু করে। পরে রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে উপজেলার কাজিবাকাই ইউনিয়নের ভাউতলি গ্রামের পাটক্ষেত থেকে গ্রেফতার করা হয়।

ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, আসামি খোকন মুন্সিকে হাতকড়াসহ ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আজ তাকে আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি