১০ বছর ধরে পাঁচ ডায়াগনস্টিকে রোগী দেখছিলেন এক ভুয়া চিকিৎসক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০২৩, ০৯:০৩আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৯:০৩

নারায়ণগঞ্জের বন্দরে এমবিবিএস পরিচয়ে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার অপরাধে এস এম রহমান আল মাহবুবী ওরফে মো. মাকসুদুর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার আমিন আবাসিক এলাকায় নিজ চেম্বারে রোগী দেখার সময় এমবিবিএস পরিচয়ধারী ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি বন্দরের কল্যান্দী এলাকার আব্দুল হাকিমের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সাল থেকে তিনি চিকিৎসক পরিচয়ে নারায়ণগঞ্জ শহরের পলি ডায়াগনস্টিক, পদ্মা ডায়াগনস্টিক, বন্দর উপজেলার আল হাকিম ডায়াগনস্টিক, লাইফ কেয়ার ডায়াগনস্টিক ও বন্দর থানার আমিন আবাসিক এলাকার বিশ্ববন্ধু ব্লাড ডোনেশন ক্লাবসহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখে আসছিলেন। অথচ তার কাছে চিকিৎসা সেবা দেওয়ার কোনও বৈধ কাগজপত্র নেই।

বিষয়টি নিশ্চিত করে বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার বাংলা ট্রিবিউনকে বলেন, ওই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট চেম্বারে রোগী দেখতেন।

/এফআর/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ