‘বিদেশিরাও ২-১ দিনের মধ্যে টের পেয়ে যাবে বিএনপি জনগণ থেকে দূরে সরে গেছে’

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ জুলাই ২০২৩, ২০:০০ আপডেট : ২২ জুলাই ২০২৩, ২১:০২

বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনও লাভ হবে না। বিদেশিরাও ২-১ দিনের মধ্য টের পেয়ে যাবেন তারা জনগণ থেকে দূরে সরে গেছে। আমরা মনে করি, এই নির্বাচন কমিশন আমাদের একটি সুন্দর নির্বাচন উপহার দেবেন।’

শনিবার (২২ জুলাই) বিকালে মানিকগঞ্জের হরিরামপুর পদ্মার দুর্গম চরে পুলিশ তদন্ত কেন্দ্র ও মুক্তিযুদ্ধের ম্যুরাল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে। আর সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। নির্বাচনে অংশগ্রহণ না করে কোনও ষড়যন্ত্র ও পাঁয়তারা করে লাভ হবে না। এ দেশের জনগণ ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে ফেলেছে। তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বাঙালি জাতি আলোকিত। আজকে বাংলাদেশ কোথায় থেকে কোথায় গেছে তা দেশের মানুষ ভালো করেই জানেন। আমি সারা বাংলাদেশের খবর জানি, তারা আর অন্ধকারে ফিরে যেতে চান না। তাদের একটাই কথা, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততদিন দেশ আলোকিত থাকবে।’

জেলা পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেনজীর আহমেদ এমপি, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী প্রমুখ।

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী বিকাল সাড়ে ৩টায় হরিরামপুর উপজেলায় মুক্তিযুদ্ধের হরিনা ক্যাম্প (হরিরামপুর সিও অফিস) ও সুতালড়ি লঞ্চ আক্রমণের ওপর নির্মিত ম্যুরাল উদ্বোধন করেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হরিরামপুর উপজেলার নটাখেলা এলাকায় যুদ্ধ করেছেন। যুদ্ধ করার সময় এখানেই তার চাচাতো ভাই বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান শহীদ হয়েছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সংবিধান সংশোধনের পর গণভোটের ব্যবস্থা রাখা হবে
জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি চান শহীদ-আহতদের স্বজনেরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি