নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) একটি পার্কসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবনে বসে প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন করবেন।
বুধবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন নাসিকের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
প্রধানমন্ত্রী এদিন বহুতল নগর ভবন, শহরের পঞ্চবটিতে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক, ১২তলার মাধবী সিটি প্লাজা-১, দশতলার পদ্মা সিটি প্লাজা-১, নয় তলার পদ্মা সিটি প্লাজা-৩, মাসদাইর কবরস্থান জামে মসজিদ, নগর স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদন এবং ২১, ২৫, ১০ ও ১৬ নম্বর ওয়ার্ডে একটি করে হাসপাতাল উদ্বোধন করবেন বলে জানান সেলিনা হায়াত আইভী।
এ অনুষ্ঠানে জেলার এমপি ও রাজনীতিবীদসহ বিশিষ্টজনরা উপস্থিতি থাকবেন।
ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নারায়ণগঞ্জ শহর।
/এসএনএইচ/এএইচ/







