স্ট্রোক করে চালকের মৃত্যু, নিয়ন্ত্রণ হারানো ফায়ার ট্রাকের ধাক্কায় আরেকজন নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০২৩, ১৪:১২আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৫:১৮

নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় ফায়ার সার্ভিসের চলন্ত গাড়িতে স্ট্রোক করে চালক নিহত হয়েছেন। এ সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা, প্রাইভেটকার ও বাসে ধাক্কা দিলে আরও একজন নিহত হন। এই দুর্ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। 

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শহরের চাষাঢ়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্ট্রোক করে মারা যাওয়া গাড়ি চালকের নাম জাহাঙ্গীর। অপর নিহতের পরিচয় জানা যায়নি।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাড়ি চালানোর সময় ফায়ার সার্ভিসের গাড়িচালক স্ট্রোক করে মারা যান। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও প্রাইভেটকারসহ একাধিক যানবাহনে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী ছিটকে সড়কে পড়ে যান। এ সময় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ওই যাত্রী মারা যান। এই ঘটনায় আরও পাঁচ জন আহত হয়ে খানপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। বিস্তারিত পরে বলতে পারবো।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফতুল্লায় ফকির এপারেলস কারখানার আগুন নিয়ন্ত্রণে আছে। সেখানে যাওয়ার সময়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। দুজন মারা গেছে। বিস্তারিত পরে বলতে পারবো।’

/আরআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম