বিলে সাপ দেখে ভয়ে হুড়োহুড়িতে ডুবে গেছে নৌকা, ৩ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ জুলাই ২০২৩, ২৩:১৫আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২৩:১৫

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকাডুবে বরের বড় ভাইসহ তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রিপন চৌধুরী (৪০), তার চাচাতো ভাই কহিনুর মিয়ার মেয়ে স্নেহা আক্তার (১২) ও মির্জাপুর উপজেলার হাড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে আসিফ মিয়া (২০)। বিয়ে অনুষ্ঠান ছিল রিপন চৌধুরীর ভাই টুটুল চৌধুরীর।

স্থানীয়রা জানান, উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া গ্রামের টুটুল চৌধুরীর সঙ্গে তরফপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে লিপা আক্তারের বিয়ের দিন ছিল। বৃহস্পতিবার বর টুটুল চৌধুরীর সঙ্গে তারা বরযাত্রী হয়ে তরফপুর গ্রামে যান। কনের বাড়িতে দুপুরের খাবারের পর কয়েকজন বরযাত্রী নৌকাযোগে স্থানীয় বিলে বেড়াতে যান। এ সময় নৌকায় থাকা এক নারী পানিতে সাপ দেখে ভয় পেয়ে চিৎকার শুরু করেন।

এ সময় অন্যরাও ভয়ে নৌকায় হুড়োহুড়ি শুরু করেন। এক পর্যায়ে নৌকাটি পানিতে ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিন জন ডুবে যান। পরে খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম মোল্লা বলেন, ‘বিয়ের দাওয়াত খেয়ে কয়েকজন বরযাত্রী নৌকা করে বিলে বেড়াতে যান। এ সময় এক নারী পানিতে সাপ দেখে চিৎকার করলে হুড়োহুড়িতে নৌকাটি ডুবে তিন জন নিখোঁজ হন। দুজনকে কিছুক্ষণ পর পানি থেকে ওঠানো হয়। আরেকজনকে প্রায় ৪০ মিনিট পর পাওয়া যায়।’

ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা বলেন, ‘সেখানেই তিন জনের মৃত্যু হয়েছে। পরে পরিবারের লোকজন তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে।’

মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘বিষয়টি শুনেছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস