নারায়ণগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ, যাত্রীদুর্ভোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০২৩, ১৩:২৬আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৩:২৬

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাস কাউন্টারসহ সংশ্লিষ্টরা বলছেন, সমাবেশের কারণে নেতারা সব বাস ভাড়া করে নিয়েছেন। একারণে বাস নেই। 

শুক্রবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জের ১ নম্বর রেল গেট এলাকা ও চাষাঢ়া এলাকায় যাত্রী দুর্ভোগের দৃশ্য দেখা যায়। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সিটি বন্ধন পরিবহন, উৎসব ট্রান্সপোর্ট, শীতল এসি ট্রান্সপোর্ট, মৌমিতা বাস বন্ধ রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ-চিটাগাংরোড রুটে চলাচালকারী বন্ধু পরিবহন, বাঁধন পরিবহন বন্ধ রয়েছে। পুরাতন ঢাকা-নারায়ণগঞ্জ (পাগালা-ফতুল্লা-পঞ্চবটি) রুটে  চলাচলকারী আনন্দ পরিবহন বন্ধ রয়েছে। 

সরজমিনে ঘুরে দেখা গেছে,  নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও চাষাঢ়া বাস স্ট্যান্ড এলাকার সব বাস কাউন্টার বন্ধ রয়েছে। তবে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় উৎসব ট্রান্সপোর্ট নামের বাসের কাউন্টার খোলা আছে। তবে বাস চলাচল বন্ধ রয়েছে। কাউন্টারে থাকা কর্মকর্তা চোখ বুজে ঝিমাচ্ছিলেন। বাস চলাচল বন্ধ রয়েছে বলে এই কর্মকর্তা জানান। একইভাবে সিটি বন্ধন পরিবহনের কাউন্টারের পাশে টেবিলে বসে থাকা কয়েকজন ব্যক্তি জানালেন, ‘ঢাকায় সমাবেশের কারণে নেতারা সব বাস ভাড়া করে নিয়েছে। এখন ঢাকায় যেতে হলে সিএনজি বা বিকল্প পরিবহনে  করে যেতে হবে।’

সকাল ১১টা থেকে পরিবার সদস্যদের নিয়ে বাস কাউন্টারে বসে আছেন রোজিনা বেগম। তিনি বলেন, ‘সমাবেশের কারণে নেতারা সব বাস ভাড়া করে নিয়েছে। একারণে কাউন্টারে বাস নেই। এখন পরিবারের সদস্যদের নিয়ে কীভাবে ঢাকায় যাবো? সিএনজি ভাড়া করে ঢাকায় গেলে কয়েকগুণ বেশি ভাড়া গুণতে হবে। একারণে অপেক্ষা করছি, যদি কোনও বিকল্প পরিবহন পাই।’

স্ত্রী ও সন্তানকে নিয়ে বন্ধু পরিবহনের সামনে দাঁড়িয়ে আছেন আফজাল মিয়া। তিনি বলেন, ‘সমাবেশের কারণে সব বাস বন্ধ করে করে দিবে এটা কেমন কথা। একটা বাসও চলাচল করছে না। এখন কীভাবে ঢাকায় যাবো?’

শীতল এসি ট্রান্সপোর্ট বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা সজল নামের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সভা-সমাবেশের কারণে বাস বন্ধ রয়েছে। তবে আপনি ইচ্ছে করলে নেতাদের বাসে করে উঠে যেতে পারবেন। তাহলে ভাড়া ছাড়া ফ্রি তে বাসে চড়ে যেতে পারবেন।’

চাষাঢ়া বাস কাউন্টার এলাকা ঘুরে দেখার সময় কথা হয় সিটি বন্ধন পরিবহনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘কমপক্ষে ২০ হাজার নেতাকর্মী নারায়ণগঞ্জ থেকে সমাবেশে যাবেন। সব বাস ভাড়া করেছি। একারণে বাস নেই। তবে আমাদের সমাবেশস্থলে পৌঁছে দেওয়ার পরে বাস চলাচল স্বাভাবিক হবে।

বন্ধু, আনন্দ ও বাঁধন পরিবহনের মালিক দিদারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সমাবেশের জন্য পরিবহন ভাড়া করে নিয়ে গেছে নেতারা। একারণে সকাল থেকে যাত্রী সেবা দেওয়া সম্ভব হয়নি। তবে নেতাকর্মীদের সমাবেশ স্থলে দেওয়া হলে ফিরে এসে যাত্রী সেবা দেওয়া হবে, বাস চলাচল স্বাভাবিক হবে। 

নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু বলেন, ‘শামীম ভাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে ঢাকার সমাবেশে যোগদান করবো। সব প্রস্তুতি শেষ হয়েছে। ২২০ টির মত বাস এবং ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে নেতাকর্মীরা সেখানে যাবেন।’

/আরআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম