টঙ্গীতে বাড়ির সীমানাপ্রাচীর ধসে ৩ শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২৩, ২২:৩০আপডেট : ২৯ জুলাই ২০২৩, ২২:৩৩

গাজীপুরের টঙ্গীতে ড্রেনের নির্মাণকাজ করার সময়ে বাড়ির সীমানাপ্রাচীর ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় দুই শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর পাগাড়ের ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।  

মারা যাওয়া ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের নান্দাইলের কড়ইকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে বকুল হোসেন (৩৫), একই উপজেলার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে মো. সুলতান (৫০) এবং টঙ্গীর গোপালপুর এলাকার ধনু মিয়ার ছেলে সবুজ (৩৫)। আহতরা হলেন—মো. নয়ন (২৫) ও মাহাতাব (৩০)। তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর অবস্থা হওয়ায় মাহাতাবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান বলেন, ‘ঝিনু মার্কেট এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের ড্রেন নির্মাণকাজ চলছিল। ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। শনিবার সন্ধ্যায় ড্রেনের পাশের একটি বাড়ির সীমানাপ্রাচীর হঠাৎ শ্রমিকদের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। দুই শ্রমিক আহত হন। খবর পেয়ে তিন জনের লাশ ও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।’

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহারিয়া লুনা বলেন, ‘তিন শ্রমিককে মৃত ও দুই জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আহত ও নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের