ক্ষমতার ১০০ কিলোমিটারের ভেতরেও আসতে পারবেন না, বিএনপিকে শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ জুলাই ২০২৩, ০০:১৪আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০০:১৪

বিএনপি নেতাদের ইঙ্গিত করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘অনেকে স্বপ্ন দেখছেন রাতের আঁধারে ক্ষমতায় চলে আসবেন। ক্ষমতা তো দূরের কথা, ক্ষমতার ১০০ কিলোমিটারের ভেতরেও আসতে পারবেন না। সন্ত্রাসী কার্যকলাপ কইরেন না। এই ১৪ বছর শান্ত ছিল নারায়ণগঞ্জ। আমরা শান্তি চাই।’ 

রবিবার (৩০ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে। দেশটাকে ধ্বংস করার চেষ্টা চলছে। দেশটা যেন আফগানিস্তান ও সিরিয়ার অবস্থানে চলে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে আমাদের।’

তিনি বলেন, ‘আমরা কাউকে আঘাত করিনি। অথচ যখন আমরা ক্ষমতায় ছিলাম না, তখন আমাদের বাড়িঘরে হামলা করা হয়েছে। আমার বাসায় গুলি করা হয়েছে। এত কিছুর পরও দেশে এসে প্রতিশোধ নিতে পারতাম, প্রতিশোধ নিই নাই। ক্ষমা করে দিয়েছি। কিন্তু হঠাৎ করে দেখছি, এই ক্ষমাকে দুর্বলতা হিসেবে দেখছেন অনেকে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান। তাই জীবন দিয়ে চেষ্টা করবো, আমরা লড়বো এবং জিতবো। সত্যের সঙ্গে মিথ্যা পারে না, সত্যের জয় হবেই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, বিদ্যোৎসাহী সদস্য মো. জালাল উদ্দীন আহমেদ, দাতা সদস্য আব্দুল মতিন প্রধান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ